বিপুল পরিমাণ কিটকাট চকলেট ও কসমেটিক আটক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫ । ১০:০৫ পিএম

বিপুল পরিমাণ কিটকাট চকলেট ও কসমেটিক আটক।

বিপুল পরিমাণ কিটকাট চকলেট ও কসমেটিক আটক।
মাসুম হোসেন রায়হান বেনাপোল প্রতিনিধি যশোর।

 

*যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ছাপ্পান্ন হাজার তিনশত পঞ্চান্ন টাকা মূল্যের ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নতুন WINCEREX COUGH SYRUP (100ML), কিটক্যাট চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি*

অদ্য ০৩ মার্চ ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর টহলদল পাঁচপীরতলা বিওপি এবং বেনাপোল বিওপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নতুন WINCEREX COUGH SYRUP (100ML), কিটক্যাট চকলেট এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের *মূল্য ৫৬,৩৫৫/-(ছাপ্পান্ন হাজার তিনশত পঞ্চান্ন) টাকা*।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন