খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল আটক।
বেনাপোল প্রতিনিধি:
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি কর্তৃক ১৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে।শনিবার ২১ বিজিবির অধীনস্থ রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এর চালান টি আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার,পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ০৮ মার্চ ২০২৫ তারিখে রদ্রপুর বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ১০:১২ পিএম