মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক,২০ দিনের বিনাশ্রম কারাদন্ড।
বেনাপোল প্রতিনিধি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর একটি টিম উপশহর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ আব্দুর রহমান হাসু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার তাকে আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য রাখার অপরাধে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০০ টাকা অর্থদন্ড করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিস থেকে জানান,উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অদ্য ০৮/০৩/২০২৫ ইং তারিখ যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন জি ব্লক হোল্ডিং নং-৬৪ উপশহর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন আসামীকে গ্রেফতার করা হয়। আসামী যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন জি ব্লক হোল্ডিং নং-৬৪ উপশহর এলাকার মৃত আক্তারুজ্জামান এর ছেলে মোঃ আব্দুর রহমান হাসু (৪৩)। আসামীর নিকট থেকে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করা হয়। আসামীকে ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০০/- (আটশত) টাকা অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাহাত খান, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ১০:১৫ পিএম