শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ভিতর সকল ব্যানার,ফেস্টুন,পোস্টার ইত্যাদি অপসারনের জন্য অনুরোধ।
বেনাপোল প্রতিনিধি:
শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভায় সকল গাছে পেরেক বা অন্য উপায়ে লাগানো ব্যানার,ফেস্টুন,পোস্টার ইত্যাদি অপসারনের জন্য অনুরোধ করেছেন উপজেলা প্রশাসন,শার্শা ও বেনাপোল পৌরসভা।
একই সাথে ল্যাম্প পোস্ট, বৈদ্যুতিক খুটি,সড়ক ডিভাইডারে লাগানো ব্যানার,ফেস্টুন এবং অনুমোদনবিহীন বিল বোর্ড গুলো আগামী রবিবারের মধ্যে অপসারনের জন্য অনুরোধ করেন।
অন্যথায় আগামী সোমবার থেকে উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার পক্ষ থেকে এসব অপসারনের কাজ শুরু হবে।এ বিষয়ে মাইকিং করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ । ৬:১৯ পিএম