কেএসএফবি শেরপুর জেলা নতুন কমিটির নেতৃত্বে সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক জুয়েল,সাংগঠনিকে মনোয়ার।
শেরপুর প্রতিনিধি।
২০২০ সালে প্রতিষ্ঠিত কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (কেএসএফবি) শেরপুর জেলা শাখার (২৪-২৫) সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ১০ই মার্চ রাত ১০ ঘটিকায় (কেএসএফবি) এর শেরপুর জেলা শাখার সদস্যদের মাঝে গণতান্ত্রিক ধারায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি মেহেদী হাসান,সাধারণ সম্পাদক জুয়েল রানা,সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন,দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো: আশিকুর রহমান আতিক,কোষাধ্যক্ষ মো: আলমগীর কে নির্বাচিত করা হয়।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকছেন মো: শাহ -শারফিন, মো: তোফায়েল, মো: খোরশেদ আলম, মো: সিয়াম হাসান,মো: রবিন,মো: রিফাত, মো: আশরাফুল, নিলয় বকশী, আজমাইন ইমতিয়াজ ইমন, সাদ আহমেদ সুমন।
জানাগেছে ২০২০ সালে প্রতিষ্ঠিত কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (কেএসএফবি) দেশের ৬৪ জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীবান্ধব সংগঠন। যা সবসময় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (কেএসএফবি) এর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে,দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। মসজিদ, মাদ্রাসা, ও এতিমখানা সংস্কার ও উন্নয়ন। বন্যার্ত ও শীতার্তদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ।অসহায় মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা।ট্যালেন্ট কম্পিটিশনের আয়োজন। ইফতার আয়োজন ইত্যাদি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ । ১০:৫৭ পিএম