লাখো রোহিঙ্গার ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নিহত ১, আহত ২।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ । ১২:১৫ এএম

লাখো রোহিঙ্গার ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নিহত ১, আহত ২।

কামাল উদ্দিন জয়, কক্সবাজার
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার বিকেলে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন, একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বশির আহমেদের ছেলে কলিমউল্লাহ। গুরুতর আহত হওয়ায় আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানার ওসি জানান, ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে পরে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়ামতুল্লাহকে মৃত ঘোষণা করেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন