লামার ফাঁসিয়াখালীর বগাইছড়ি খালে কালু সদাগরের অবৈধ বালু উত্তোলন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ । ৭:৪১ পিএম

লামার ফাঁসিয়াখালীর বগাইছড়ি খালে কালু সদাগরের অবৈধ বালু উত্তোলন।

 

মোহাম্মদ আলমগীর লামা প্রতিনিধি বান্দরবান।

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বগাইছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের অভিযান সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না এই লুটপাট। কালু সদাগর নামে পরিচিত ব্যক্তি ড্রেজার মেশিন ও শ্রমিক দিয়ে প্রকাশ্যে এই কাজ চালিয়ে যাচ্ছে।

দিন-রাত ট্রাক, ট্রলি ও মাহিন্দ্র যোগে এসব বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। প্রশাসনের অভিযানের পর সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ থাকলেও কিছু সময় পরেই আবার শুরু হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের অভিযান শেষ হলেই বালুখেকোরা ভিন্ন কৌশল বেছে নিচ্ছে। রাতের আঁধারে ড্রেজার মেশিনের মাধ্যমে খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

বগাইছড়ি পয়েন্ট থেকে অবাধে বালু উত্তোলন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন এই অবৈধ কাজ বন্ধে চেষ্টা চালালেও তা কার্যকর প্রতিরোধে সক্ষম হচ্ছে না।

স্থানীয় জনগণের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরিবেশ রক্ষায় প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন