মোঃ জাহিদুল ইসলাম ইন্দুরকানী (জিয়ানগর) পিরোজপুর।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ । ৫:৫৭ পিএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

মোঃ জাহিদুল ইসলাম
ইন্দুরকানী (জিয়ানগর)
পিরোজপুর।

আমি মোঃ জাহিদুল ইসলাম, পিতা: মনসুর আলী মোল্লা, ইন্দুরকানী, পিরোজপুর।

গত ১৫ মার্চ, শনিবার দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় প্রকাশিত “স্বাস্থ্য কমপ্লেক্সের চুরির মামলায় গ্রেপ্তার” শিরোনামের সংবাদের মাধ্যমে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। একটি স্বার্থান্বেষী মহল আমার ও আমার পরিবারের সম্মানহানি করার উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশের আগে যথাযথ অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি। অন্যথায়, আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।

 

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন