সাতকানিয়া HAB ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ । ১০:১৮ পিএম

সাতকানিয়া HAB ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

ডেভিড সাহা,স্টাফ রিপোর্টার।

অদ্য রোজ বৃহস্পতিবার (২০/০৩/২৫) তারিখ দুপুর ১২.৩০ টায়  চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ছনখোলায়  HAB ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
অভিযানের সময় উক্ত এলাকায় মাটি কেটে নিজ ব্রিক ফিল্ডে দেয়ার বিষয়টি স্বীকার করায় HAB ব্রিক ফিল্ডের ম্যানেজার মো: তানিম(৩৮), পিং-আইয়ুব আলী, সাং- কাঞ্চননগর, চন্দনাইশ কে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইনে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় পার্শ্ববর্তী ব্রিক ফিল্ড গুলোতে গেলে অফিসসমূহ বন্ধ পাওয়া যায়।
অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ,আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন