ভারতীয় গাঁজা শাড়ি সহ ভারতীয় বিভিন্ন পন্য উদ্ধার আটক ১ ।
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা,বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত পঁয়ত্রিশ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নতুন এই Winner COUGH SYRUP (100ML),ভারতীয় গাঁজা, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে।এ সময় আবুল কাশেম নামে এক চোরাচালানীকে আটক করা হয়।
অদ্য ২২ মার্চ ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ব্যাটালিয়ন সদর, আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং আমাড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নতুন এই WINCEREX COUGH SYRUP (100ML), গাঁজা, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৪২,৩৩৫/-(তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত পঁয়ত্রিশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আটক আসামী হলো মোঃ আবুল হাশেম (৪৫)
পিতা- মৃত লিয়াকত আলী গ্রাম- কামতাল
পোস্ট- বাড়পাড়া থানা- বন্ধর জেলা- নারায়ণগঞ্জ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ । ৯:৪২ এএম