যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা উদ্ধার,জড়িত থাকার অভিযোগে ৩ জনের বিনাশ্রম কারাদণ্ড।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা উদ্ধার,জড়িত থাকার অভিযোগে ৩ জনের বিনাশ্রম কারাদণ্ড।
বেনাপোল প্রতিনিধি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সদস্যরা শনিবার কোতয়ালী মডেল থানাধীন ষষ্ঠী তলা নিরালাপট্টি ও চাচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।পরে তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
যশোর অফিস থেকে জানান ২২/০৩/২০২৫ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক কোতয়ালী মডেল থানাধীন ষষ্ঠী তলা , নিরালাপট্টি ও চাচড়া রায়পাড়া এলাকা হতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ০৩ জন ব্যক্তিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীত্রয়কে যথাক্রমে ০৭, ০৫ ও ০৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০/-, ১২,০০০/- ও ২০০/ টাকা করে অর্থদন্ড আরোপ করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ রাহাত খান, জনাব মোঃ নাবিদ হোসেন ও জনাব সুমাইয়া জাহান ঝুরকা, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর। আসামীত্রয় হলো- ১) মো: জাহাঙ্গীর আলম (৬৫), পিতা: মৃত মির্জা এহসান আলী। মাতা: মৃত মতিয়া বেগম, সাং ষষ্ঠিতলা, থানাঃ কোতয়ালী মডেল, জেলা: যশোর; ২) মোঃ মুন্সি সোহেল (৩৮), পিতাঃ মৃত আব্দুল খালেক, সাং: চাচড়া রায়পাড়া, থানাঃ কোতয়ালী মডেল, জেলা: যশোর; ৩) মাসুদ গাজী (৪৮), পিতা: মৃত রাজ্জাক গাজী, সাং- বেজপাড়া আনসার ক্যাম্প, ০৭নং ওয়ার্ড, যশোর পৌরসভা, যশোর।


আপনার মতামত লিখুন
Array