খুঁজুন
শনিবার, ৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ই-পেপার |
ads

সাংবাদিকের নামে গায়েবি মামলা ঘটনা খাগড়াছড়ির, আসামি চট্টগ্রামের।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৭:৩৪ পিএম
সাংবাদিকের নামে গায়েবি মামলা ঘটনা খাগড়াছড়ির, আসামি চট্টগ্রামের।

সাংবাদিকের নামে গায়েবি মামলা
ঘটনা খাগড়াছড়ির, আসামি চট্টগ্রামের।

নিজস্ব প্রতিবেদক।

চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের সাংবাদিক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা মো. আলমগীর হোসোন। মামলার এজাহারে বলা হয় ১০ মার্চ সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে আবু বকর ছিদ্দিকসহ অন্য আসামিরা চাঁদা দাবি করেন তার কাছ থেকে। অথচ ১০ মার্চ পুরোদিনেই আবু বকর ছিদ্দিক চট্টগ্রামে ছিলেন। ওইদিন আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরো অফিসেই তিনি উপস্থিত ছিলেন।
আজকের পত্রিকা অফিস ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ১০ মার্চ দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি অফিসে প্রবেশ করেন। আজকের পত্রিকা অফিসের বায়োমেট্রিক এটেনডেন্ট শিটেও এর সত্যতা নিশ্চিত করেছে ঢাকা পোস্ট।
তবে মামলার এজাহার বলা হয়, ১০ মার্চ সকাল ‘১১টা থেকে বিকেল ৪টা’ পর্যন্ত সময়ে আবু বকরসহ আসামিরা খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় ইটভাটায় ‘চাঁদা আদায়’ করতে গিয়েছিলেন।
১১ মার্চ খাগড়াছড়ি সদর থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন দীঘিনালার বাসিন্দা মো. আলমগীর হোসন। ওই মামলায় চট্টগ্রামের সাংবাদিক আবু বকর ছিদ্দিক, আজকের পত্রিকার রামগড় প্রতিনিধি বেলাল হোসাইন এবং এনটিভি অনলাইনের দীঘিনালা প্রতিনিধি আক্তার হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে আরও ৩-৪ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার মালিকানাধীন ব্রিক ফিল্ডে গিয়ে আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
জানা যায়, ফোর বিএম ব্রিক ফিল্ডের মালিক পাহাড়খেকো হিসেবে পরিচিতি আলমগীর অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে স্কেভটর দিয়ে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ আছে তার বিরুদ্ধে। দীঘিনালা উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গত ২০ জানুয়ারি এই ভাটা কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাটার কার্যক্রম চালিয়ে যায় আলমগীর। এ নিয়ে কয়েকমাস আগে সংবাদ সংগ্রহ করতে গেলে এনটিভির দিঘীনালা প্রতিনিধি আক্তার হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
মামলার আসামী এনটিভির দিঘীনালা প্রতিনিধি আক্তার হোসেন জানান, প্রশাসন বন্ধ করে দেয়ার পরেও আলমগীর তার ভাটার কার্যক্রম অবৈধভাবে চালিয়ে যাচ্ছে। কয়েকমাস আগে এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। কিন্তু গতকালের মামলায় আমার নূণ্যতম সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও পূর্ব শত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে আমাকে আসামী করা হয়েছে।
আজকের পত্রিকার রামগড় প্রতিনিধি বেলাল হোসাইন জানান,আমি আমার জীবনে কখনোই দীঘিনালা যাইনি।এমনকি বাদীর সাথে আমার সামান্য পরিচয় ও নেয়। কাদের ইন্ধনে এই গায়েবি মামলা দায়ের করা হয়েছে সেটি বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।
আজকের পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি আবু বকর ছিদ্দিক জানান, এটি মিথ্যা এবং হয়রানি মূলক মামলা। এসব বিষয়ে আমি কিছু্ই জানিনা।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সালেহ নোমান জানান, বিষয়টি শুনেছি। আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে কথা বলব।
এ প্রসংগে আজকের পত্রিকার ব্যুরো চীফ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সভুর সুভ জানান, সাংবাদিক আবু বকর ছিদ্দিক চট্টগ্রামে থাকের চট্টগ্রামেই কাজ কাজ করেন। আমার জানামাতে তিনি কোনভাবেই এই মামলাই জড়িত নয়। অভিলম্বে তাঁর মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম বতমান সরকারের আমলে সাংবাদিকদের নামে গায়েবি মামলা দু:খ জনক। এমরা অভিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করছি।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে গায়েবি মামলার বিষয়ে জানতে বাদি মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করেন প্রতিবেদক। এসময় তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে শনিবার দুপুরে কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে, আলমগীর মিটিংয়ে আছেন বলে অপরিচিত একজন লোক কল কেটে দেন।
জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঢাকা পোস্টকে বলেন, মামলায় নিরিহ অভিযুক্ত করা হবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় প্রাথমিক তদন্ত করার সুযোগ থাকে না। তবে ঘটনায় জড়িত নয় এমন কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না।

সখিপুর ২ নং বহেরাৈতৈল ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫৬ এএম
সখিপুর ২ নং বহেরাৈতৈল ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সখিপুর ২ নং বহেরাৈতৈল ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (২২ মার্চ) সখিপুর উপজেলার বহেরাতৈল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সখিপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার,মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, যুবদলের আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল ।

এ সময় কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানভীর শহীদ,নূরে আজম, জুয়েল রানা,ছাত্রদল সভাপতি মোঃ একাব্বর হোসেনসহ সখিপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রধান উপদেষ্টাকে বরেন্য ড. মোঃ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাকে ফখরুদ্দিন মঈন উদ্দিন সরকারের এর মত নিরবে বিদায় জানাতে চাই না,আমরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আপনাকে বিদায় জানাতে চাই। এখন নির্বাচন নিয়ে সরকারের ভিতরে এবং বাহিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হগস্তান্তর করুন।

পরে ইফতার মাহফিলে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয় ।

চাঁদপুর শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫৪ এএম
চাঁদপুর শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

চাঁদপুর শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

মোঃ জসিম উদ্দিন ঃ

চাঁদপুরের শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মো. বাবুল হোসেন (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি দোয়াভাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বাবুল পাশবর্তী উপলতা গ্রামের ব্যাপারী বাড়ীর নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের নীচে কাটাপড়ে। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেও জানান স্থানীয়রা।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

‎মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫১ এএম
‎মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ‎

‎মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।

‎নিজস্ব প্রতিবেদন।

‎উখিয়ার পালংখালী বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মরহুম ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ ও সভাপতি ও সার্বিক তত্ত্বাবধানে এম.মোক্তার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক – জাতীয়তাবাদী দল বিএনপি, কক্সবাজার জেলা।

‎আজকে থেকে আমরা যা রোজা রাখবো,তা হল নাজাতের রোজা, আপনাদের জানতে হবে, আল্লাহ পাক রোজা কেন ফরজ করেছেন, ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, সেই পাঁচটির উপর ঈমান আনতে হবে। তার মধ্যে রোজা হলো অন্যতম।
‎অদ্য ২১ই মার্চ শুক্রবার সন্ধ্যায় মরহুম ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে , সরোয়ার জাহান চৌধুরী এসব কথা বলেন।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরওয়ার জাহান চৌধুরী, আহ্বায়ক জাতীয়তাবাদী দল বিএনপি, উখিয়া উপজেলা শাখা।
‎উপস্থিত ছিলেন এডভোকেট রেজাউল করিম রেজা,এডিশনাল পিপি, জেলা ও দায়রা জজ কক্সবাজার ।
‎এছাড়াও উপস্থিত ছিলেন রঙ্গিখালী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আলম,ফারিরবিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল বশর।

‎আরো উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি উখিয়া উপজেলা, হামিদ হোসেন সাগর, সহ-সভাপতি জাতীয়তাবাদী যুবদল, কক্সবাজার জেলা। মাওঃ আক্তার হোসেন,
‎হেলাল উদ্দিন মেম্বার- সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি, পালংখালী ইউনিয়ন শাখা।সাহাব উদ্দিন চৌধুরী -সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি, পালংখালী ইউনিয়ন শাখা। আবুল আলা রোমান – আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পালংখালী ইউনিয়ন শাখা। হেলাল উদ্দিন হীরা, রুস্তম আলী সৈকত এবি পার্টির আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে জুবাইর, সাইফুল ইসলাম,সহ প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একটি ঘরে যেমন পাঁচটি প্লেয়ার রয়েছে, সেখান থেকেই একটি যদি সমস্যা হয়, তাহলে পুরা ঘরটাই নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে,তা যদি আমরা সঠিক ভাবে পালন না করি, তাহলে আমাদের মুসলমানিত্ব থাকবেনা।

‎এসময় সভাপতির বক্তব্যে এম মোক্তার আহমদ বলেন, আসলেই আমি কক্সবাজার থাকি তা আপনারা জানেন, সেখানে একটি সংগঠন আছে যার নাম স্বাস্থ্য কল্যাণ বিয়াম পরিষদ। এই সংগঠনের কাজ ফেইসবুকে আপনারা যারা আমার সাথে জড়িত,তারা সবাই দেখতে পান। সেখানে খুরুশকুল রোডে আমাদের একটা মাঠ আছে, সেখানে আমরা প্রতিদিন সকালে বিয়াম করি।আর এই রমজান মাসে আমরা পুরা এক মাস সাধারণ মানুষের ইফতারের আয়োজন করি। সেখানে রিক্সা ওয়ালা, পথচারী থেকে শুরু করে সাধারণ ১০০ মানুষের জন্য আমাদের আয়োজন থাকে প্রতিদিন।
‎পরে তিনি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আক্তার হোসেন, আরবি প্রভাষক – ফারিরবিল আলিম মাদ্রাসা।