খুঁজুন
শনিবার, ৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ই-পেপার |
ads

টেকনাফের ক্যাম্প-২২ এ নারী দিবসে বিএনকেএস এর ভিন্নধর্মী নানা আয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:০১ পিএম
টেকনাফের ক্যাম্প-২২ এ নারী দিবসে বিএনকেএস এর ভিন্নধর্মী নানা আয়োজন।

টেকনাফের ক্যাম্প-২২ এ নারী দিবসে বিএনকেএস এর ভিন্নধর্মী নানা আয়োজন।

 

কক্সবাজার সংবাদদাতা।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ক্যাম্প-২২ এ বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর বাস্তবায়নে ভিন্নধর্মী নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৫ পালন করা হয়েছে।প্রকল্পের পুরো টিম এর তত্বাবধানে দিবসটিকে ঘিরে আলোচনা সভা,নারী অভিভাবকদের নিয়ে ইনডোর গেমস এবং “হার ভয়েস,হার স্টোরি” শীর্ষক নারীদের আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।উন্নয়ন সহযোগী সংস্থা গ্লোবাল এফেয়ারর্স কানাডা (গাক) ও ডিপার্টমেন্ট অব ফরেন এফেয়ারর্স এন্ড ট্রেড (ডিএফএটি) অর্থায়ন এবং উন্নয়ন সহযোগী ব্র্যাক-পুল্ড ফান্ড এর সহযোগিতায় “সার্পোট টু এফডিএমএন ইন কক্সবাজার এন্ড ভাসানচড় ইন এ্যডুকেশন, লাইভলিহুড এন্ড ওয়াশ সেক্টর” ব্র্যাক পুল্ড ফান্ড এ্যডুকেশন প্রকল্পের সহযোগিতায় এবারের নারী দিবসের এসব আয়োজন অনুষ্ঠিত হয়।দিবস উপলক্ষে রবিবার (৯ই মার্চ) সকালে ক্যাম্প ইনর্চাজ মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি কমিশনার ও ক্যাম্প-২২ এর ইনচার্জ সাইদুজ্জামান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্যাম্প-২২ এর সহকারী ইনচার্জ এমডি শফিকুল বারী।এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাম্প-২২ এর এ্যাডুকেশন ফোকাল (ব্র্যাক) মিজ রোকসানা আক্তার,সাইট ম্যানেজমেন্ট ফোকাল নজরুল ইসলাম (আইওএম),বিএনকেএস এর উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিস মুমু রাখাইন,অরুনাংশু চাকমা (এফএফ,বিএনকেএস),কমিউনিটি লিডারসহ সংশ্লিষ্টরা।এসময় প্রকল্পের অংশীজন,এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের টিম সদস্যরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত সকলকে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ এর শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মিস মুমু রাখাইন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাইদুজ্জামান চৌধুরী বলেন, “বিএনকেএস এর এমন একটি অংশগ্রহণমূলক অনুষ্ঠান আয়োজন সত্যিই প্রশংসনীয়।নারীদের প্রতি সম্মান শুধু একদিন নারী দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়।নারীদের সম্মান,মর্যাদা,নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।নারীর প্রতিবন্ধকতা গুলো চিহ্নিত করতে হবে এবং সমাধানের পথ খোঁজতে হবে।বিএনকেএস ক্যাম্প ২২ এ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি সিবিএলএফ (শিক্ষাকেন্দ্রে) এ নারী শিক্ষিকা নিয়োগের মাধ্যমে নারী ক্ষমতায়নে ভূমিকা রাখছে।প্রতিটি নারী শিক্ষিকা রোহিঙ্গা কমিউনিটির জন্য আইডল হিসেবে কাজ করছে।একজন শিক্ষিত,স্বাধীন ও আত্মনির্ভরশীল নারী মানে একটি শক্তিশালী পরিবার,একটি সচেতন সমাজ এবং একটি উন্নত জাতি।এসময় তিনি আরো বলেন,প্রতিটি নারীর বা মানুষের নিজের অধিকার আদায়ে নিজেকে এগিয়ে আসতে হবে।এছাড়া উপস্থিত কমিউনিটি লিডারদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন,নারীর প্রতি সহিংসতা কোনওভাবেই সমোঝতা করার বিষয় নয়।নারী এবং মেয়ে শিশুদেরও নিরাপদ পরিবেশ গড়ার জন্য আমাদেন সবাইকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে।“হার ভয়েস,হার স্টোরি” শীর্ষক আলোচনা সভায় নারী অভিভাবকরা এসময় তাদের নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।এতে তাদের ব্যাক্তি জীবনে ঘটে যাওয়া অনেক অসমতা এবং বৈষম্যের চিত্র উঠে আসে।একজন নারীর সামনে এগিয়ে যেতে হলে বৈষম্যহীন একটি জীবনযাপন নিশ্চিতে পরিবার এবং সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এবিষয়ে প্রকল্প ব্যবস্থাপক মিস মুমু রাখাইন এবিএন ভয়েজ কে জানান,বছরজুড়েই বিএনকেএস নারী অধিকার ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।প্রতিবছরের ন্যায় এবারের নারী দিবসেও নারীর আত্মমর্যাদা এবং শিশুদের সুরক্ষিত জীবন নিশ্চিতে ভিন্নধর্মী বিষয়ভিত্তিক আয়োজন ছিলো।নারীর প্রতি সম্মান জানাতেই মূলত এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সখিপুর ২ নং বহেরাৈতৈল ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫৬ এএম
সখিপুর ২ নং বহেরাৈতৈল ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সখিপুর ২ নং বহেরাৈতৈল ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (২২ মার্চ) সখিপুর উপজেলার বহেরাতৈল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সখিপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার,মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, যুবদলের আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল ।

এ সময় কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানভীর শহীদ,নূরে আজম, জুয়েল রানা,ছাত্রদল সভাপতি মোঃ একাব্বর হোসেনসহ সখিপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রধান উপদেষ্টাকে বরেন্য ড. মোঃ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাকে ফখরুদ্দিন মঈন উদ্দিন সরকারের এর মত নিরবে বিদায় জানাতে চাই না,আমরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আপনাকে বিদায় জানাতে চাই। এখন নির্বাচন নিয়ে সরকারের ভিতরে এবং বাহিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হগস্তান্তর করুন।

পরে ইফতার মাহফিলে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয় ।

চাঁদপুর শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫৪ এএম
চাঁদপুর শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

চাঁদপুর শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

মোঃ জসিম উদ্দিন ঃ

চাঁদপুরের শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মো. বাবুল হোসেন (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি দোয়াভাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বাবুল পাশবর্তী উপলতা গ্রামের ব্যাপারী বাড়ীর নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের নীচে কাটাপড়ে। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেও জানান স্থানীয়রা।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

‎মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫১ এএম
‎মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ‎

‎মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।

‎নিজস্ব প্রতিবেদন।

‎উখিয়ার পালংখালী বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মরহুম ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ ও সভাপতি ও সার্বিক তত্ত্বাবধানে এম.মোক্তার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক – জাতীয়তাবাদী দল বিএনপি, কক্সবাজার জেলা।

‎আজকে থেকে আমরা যা রোজা রাখবো,তা হল নাজাতের রোজা, আপনাদের জানতে হবে, আল্লাহ পাক রোজা কেন ফরজ করেছেন, ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, সেই পাঁচটির উপর ঈমান আনতে হবে। তার মধ্যে রোজা হলো অন্যতম।
‎অদ্য ২১ই মার্চ শুক্রবার সন্ধ্যায় মরহুম ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে , সরোয়ার জাহান চৌধুরী এসব কথা বলেন।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরওয়ার জাহান চৌধুরী, আহ্বায়ক জাতীয়তাবাদী দল বিএনপি, উখিয়া উপজেলা শাখা।
‎উপস্থিত ছিলেন এডভোকেট রেজাউল করিম রেজা,এডিশনাল পিপি, জেলা ও দায়রা জজ কক্সবাজার ।
‎এছাড়াও উপস্থিত ছিলেন রঙ্গিখালী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আলম,ফারিরবিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল বশর।

‎আরো উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি উখিয়া উপজেলা, হামিদ হোসেন সাগর, সহ-সভাপতি জাতীয়তাবাদী যুবদল, কক্সবাজার জেলা। মাওঃ আক্তার হোসেন,
‎হেলাল উদ্দিন মেম্বার- সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি, পালংখালী ইউনিয়ন শাখা।সাহাব উদ্দিন চৌধুরী -সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি, পালংখালী ইউনিয়ন শাখা। আবুল আলা রোমান – আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পালংখালী ইউনিয়ন শাখা। হেলাল উদ্দিন হীরা, রুস্তম আলী সৈকত এবি পার্টির আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে জুবাইর, সাইফুল ইসলাম,সহ প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একটি ঘরে যেমন পাঁচটি প্লেয়ার রয়েছে, সেখান থেকেই একটি যদি সমস্যা হয়, তাহলে পুরা ঘরটাই নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে,তা যদি আমরা সঠিক ভাবে পালন না করি, তাহলে আমাদের মুসলমানিত্ব থাকবেনা।

‎এসময় সভাপতির বক্তব্যে এম মোক্তার আহমদ বলেন, আসলেই আমি কক্সবাজার থাকি তা আপনারা জানেন, সেখানে একটি সংগঠন আছে যার নাম স্বাস্থ্য কল্যাণ বিয়াম পরিষদ। এই সংগঠনের কাজ ফেইসবুকে আপনারা যারা আমার সাথে জড়িত,তারা সবাই দেখতে পান। সেখানে খুরুশকুল রোডে আমাদের একটা মাঠ আছে, সেখানে আমরা প্রতিদিন সকালে বিয়াম করি।আর এই রমজান মাসে আমরা পুরা এক মাস সাধারণ মানুষের ইফতারের আয়োজন করি। সেখানে রিক্সা ওয়ালা, পথচারী থেকে শুরু করে সাধারণ ১০০ মানুষের জন্য আমাদের আয়োজন থাকে প্রতিদিন।
‎পরে তিনি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আক্তার হোসেন, আরবি প্রভাষক – ফারিরবিল আলিম মাদ্রাসা।