নির্যাতিত মুসলিম উম্মাহর সম্মানে টেকনাফেের ঐতিহ্যবাহী হ্নীলা একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত।
নির্যাতিত মুসলিম উম্মাহর সম্মানে
টেকনাফেের ঐতিহ্যবাহী হ্নীলা একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার)
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক,শিক্ষা ও ক্রীড়া বান্ধব সংগঠন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পুর্বসিকদার পাড়া এক ঝাঁক তরুণ ও যুবকদের প্রতিষ্ঠান হ্নীলা একাডেমির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ ১৮ রমজান বুধবার হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে হ্নীলা একাডেমীর প্রধান উপদেষ্টা মোক্তার আহমদ দল্লাহর সভাপতিত্বে মুফিজুর রহমান কাননের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন চকরিয়া বদরখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওঃ সাঈদ আহমদ তারেক, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ আব্দুস সোবহান, উপদেষ্টা শফিউল আলম,মাস্টার ফরিদুল আলম বিএস সি,মূসা কলিম উল্লাহ ,জিয়াউল হোসাইন কায়সার,মাওঃ ফরিদ আহমদ, মোরাদ হোসেন চৌধুরী, সিরাজুল ইসলাম মাংগো,হ্নীলা একাডেমির প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন,মোঃ ইসমাঈল সহ আরো অসংখ্য শুভাকাঙ্ক্ষী,বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষ বিশ্ব মানবতার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন এলাকার সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওঃ ক্বারী মুহাম্মদইলিয়াছ (দাঃমঃ)। মোনাজাত শেষে আল্লাহর সর্ব শ্রেষ্ঠ হুকুম পালনের মধ্যদিয়ে ১৮ তম রমজানের সমাপ্তি ঘটানো হয়।


আপনার মতামত লিখুন
Array