খুঁজুন
শনিবার, ৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ই-পেপার |
ads

বেনাপোল বন্দরে পণ্য আমদানি কমলেও বেড়েছে রাজস্ব আয়।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১২:৪৪ পিএম
বেনাপোল বন্দরে পণ্য আমদানি কমলেও বেড়েছে রাজস্ব আয়।

বেনাপোল বন্দরে পণ্য আমদানি কমলেও বেড়েছে রাজস্ব আয়।

বেনাপোল প্রতিনিধি:

 

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কমে গেছে। তবে আমদানি কমলেও রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেড়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরের (জুলাই থেকে ফেব্রুয়ারি) ৮ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেনাপোল দিয়ে পণ্য আমদানি কমেছে ১৯ হাজার ২০ দশমিক ৮২ মেট্রিক টন। তবে পণ্য আমদানি কমলেও চলতি অর্থবছরের ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২০৮ দশমিক ৬১ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

 

এ ছাড়া রফতানি বাণিজ্যের ক্ষেত্রে এ অর্থবছরের প্রথম ৮ মাসে রফতানি পণ্যের পরিমাণ বিগত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮৯ শতাংশ কমলেও রফতানি পণ্যের মূল্য ২৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে।

এ বন্দরে আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য, মাছ, কেমিকেলসহ বিভিন্ন ধরনের পণ্য। আর রফতানি পণ্যের মধ্যে পাট, পাটের তৈরি পণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিকেল, টিস্যু পেপার, মেলামাইন ও মাছ উল্লেখযোগ্য। দেশের মোট ২৪টি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় ১৬টি বন্দরের। এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে।

বন্দর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই থেকে ফেব্রুয়ারি) প্রথম ৮ মাসে ভারত থেকে মোট ২৭ লাখ ৪০ হাজার ৯৯ মেট্রিক টন পণ্য রফতানি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) প্রথম ৮ মাসে মোট ২৯ লাখ ৪৩ হাজার ৭১ মেট্রিকটন পণ্য রফতানি হয়েছিল। যা গত অর্থবছরের তুলনায় একই সময়ে ২০ হাজার ২৭১ মেট্রিক টন পণ্য কম রফতানি হয়েছে। তবে রফতানি কম হলেও রফতানি মূল্য বৃদ্ধি পেয়েছে ২৮ দশমিক ৭ শতাংশ।

 

২০২৪-২৫ অর্থবছরের (জুলাই থেকে ফেব্রুয়ারি) প্রথম ৮ মাসে ভারত থেকে মোট ১১ লাখ ৩৩ হাজার ৭৪৬ দশমিক ২৯ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) প্রথম ৮ মাসে মোট ১১ লাখ ৫২ হাজার ৭৬৭ দশমিক ২৯ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল। যা গত অর্থবছরের তুলনায় একই সময়ে ১৯ হাজার ২০ দশমিক ৮২ মেট্রিক টন কম আমদানি হয়েছে।

বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার এইচ,এম শরিফুল হাসান বলেন, পণ্য আমদানি কমলেও চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২০৮ দশমিক ৬১ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। বেনাপোল কাস্টম হাউসে চলতি (২০২৪-২৫) অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৫ কোটি টাকা। সেই আলোকে অর্থবছরের প্রথম ৮ মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৫৩দশমিক৩১ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ৪ হাজার ৬৬১ দশমিক ৯২ কোটি টাকা। যার মধ্যে জুলাই মাসে ৪১৩ দশমিক ২২ কোটি টাকা, আগস্ট মাসে ৪০১ দশমিক ৫৫ কোটি টাকা, সেপ্টেম্বর মাসে ৪৮৯ দশমিক ১১ কোটি টাকা, অক্টোবর মাসে ৫২৪ দশমিক ৬৩ কোটি টাকা, নভেম্বর মাসে ৬১৪ দশমিক ৭১ কোটি টাকা, ডিসেম্বর মাসে ৭৭৮ দশমিক ৯৫ কোটি টাকা, জানুয়ারি মাসে ৬২১ দশমিক ৬৩ কোটি টাকা ও ফেব্রুয়ারি মাসে ৮১৮ দশমিক ৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

বেনাপোল বন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি আলহাজ্জ্ব মহসিন মিলন জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাণিজ্য সম্প্রসারণে নানা উদ্যেগ নিয়েছে। গত দুই মাসে বেনাপোল বন্দরের শূন্য রেখায় চালু করা হয়েছে বন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল ও বন্দরে বসানো হয়েছে স্ক্যানিং মেশিন। দ্রুত পণ্য খালাস ও বাণিজ্য সম্প্রসারণে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ রাজস্ব ফাঁকি রোধে ও বাণিজ্য সহজীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এতে বর্তমানে বাণিজ্যে অনেকটা গতি ফিরে এসেছে, হয়রানি কমেছে। যা সামনের দিনে প্রতিবন্ধকতা কাটিয়ে আমদানি ও রফতানি বাড়াতে বড় ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, বিগত হাসিনা সরকারের শেষ সময়ে পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছিল না। এ কারণে সেসময় পর্যাপ্ত এলসি খোলা সম্ভব ছিল না। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে ডলার সংকট কেটে গেছে। এখন আর আমদানিকারকদের এলসি খুলতে সমস্যা হচ্ছে না

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানান, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য বেনাপোল স্থলবন্দরের পক্ষ থেকে সার্বক্ষণিক বন্দর খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। সাপেক্ষে ৭ দিন ২৪ ঘণ্টা বন্দরে পণ্য লোড-আনলোড এবং আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বন্দরে নতুন করে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এসব কাজ শেষ হলে বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে। বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান জানান, বৈধ আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণের জন্য সময়োপযোগী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে বেনাপোল কাস্টম হাউসের মাধ্যমে সার্বিক আমদানি কমলেও রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ২০৮দশমিক৬১ কোটি টাকা বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ। এরূপ পরিস্থিতি বিরাজ করলে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এছাড়া রফতানি বাণিজ্যের ক্ষেত্রে অর্থবছরের প্রথম ৮ মাসে রফতানি পণ্যের পরিমাণ ৬ দশমিক ৮৯ শতাংশ কমলেও রফতানি পণ্যের মূল্য ২৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সখিপুর ২ নং বহেরাৈতৈল ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫৬ এএম
সখিপুর ২ নং বহেরাৈতৈল ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সখিপুর ২ নং বহেরাৈতৈল ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (২২ মার্চ) সখিপুর উপজেলার বহেরাতৈল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সখিপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার,মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, যুবদলের আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল ।

এ সময় কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানভীর শহীদ,নূরে আজম, জুয়েল রানা,ছাত্রদল সভাপতি মোঃ একাব্বর হোসেনসহ সখিপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রধান উপদেষ্টাকে বরেন্য ড. মোঃ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাকে ফখরুদ্দিন মঈন উদ্দিন সরকারের এর মত নিরবে বিদায় জানাতে চাই না,আমরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আপনাকে বিদায় জানাতে চাই। এখন নির্বাচন নিয়ে সরকারের ভিতরে এবং বাহিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হগস্তান্তর করুন।

পরে ইফতার মাহফিলে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয় ।

চাঁদপুর শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫৪ এএম
চাঁদপুর শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

চাঁদপুর শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

মোঃ জসিম উদ্দিন ঃ

চাঁদপুরের শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মো. বাবুল হোসেন (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি দোয়াভাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বাবুল পাশবর্তী উপলতা গ্রামের ব্যাপারী বাড়ীর নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগ্রামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের নীচে কাটাপড়ে। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেও জানান স্থানীয়রা।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

‎মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ‎

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫১ এএম
‎মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ‎

‎মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।

‎নিজস্ব প্রতিবেদন।

‎উখিয়ার পালংখালী বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মরহুম ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ ও সভাপতি ও সার্বিক তত্ত্বাবধানে এম.মোক্তার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক – জাতীয়তাবাদী দল বিএনপি, কক্সবাজার জেলা।

‎আজকে থেকে আমরা যা রোজা রাখবো,তা হল নাজাতের রোজা, আপনাদের জানতে হবে, আল্লাহ পাক রোজা কেন ফরজ করেছেন, ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, সেই পাঁচটির উপর ঈমান আনতে হবে। তার মধ্যে রোজা হলো অন্যতম।
‎অদ্য ২১ই মার্চ শুক্রবার সন্ধ্যায় মরহুম ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে , সরোয়ার জাহান চৌধুরী এসব কথা বলেন।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরওয়ার জাহান চৌধুরী, আহ্বায়ক জাতীয়তাবাদী দল বিএনপি, উখিয়া উপজেলা শাখা।
‎উপস্থিত ছিলেন এডভোকেট রেজাউল করিম রেজা,এডিশনাল পিপি, জেলা ও দায়রা জজ কক্সবাজার ।
‎এছাড়াও উপস্থিত ছিলেন রঙ্গিখালী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আলম,ফারিরবিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল বশর।

‎আরো উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি উখিয়া উপজেলা, হামিদ হোসেন সাগর, সহ-সভাপতি জাতীয়তাবাদী যুবদল, কক্সবাজার জেলা। মাওঃ আক্তার হোসেন,
‎হেলাল উদ্দিন মেম্বার- সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি, পালংখালী ইউনিয়ন শাখা।সাহাব উদ্দিন চৌধুরী -সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি, পালংখালী ইউনিয়ন শাখা। আবুল আলা রোমান – আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পালংখালী ইউনিয়ন শাখা। হেলাল উদ্দিন হীরা, রুস্তম আলী সৈকত এবি পার্টির আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে জুবাইর, সাইফুল ইসলাম,সহ প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একটি ঘরে যেমন পাঁচটি প্লেয়ার রয়েছে, সেখান থেকেই একটি যদি সমস্যা হয়, তাহলে পুরা ঘরটাই নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে,তা যদি আমরা সঠিক ভাবে পালন না করি, তাহলে আমাদের মুসলমানিত্ব থাকবেনা।

‎এসময় সভাপতির বক্তব্যে এম মোক্তার আহমদ বলেন, আসলেই আমি কক্সবাজার থাকি তা আপনারা জানেন, সেখানে একটি সংগঠন আছে যার নাম স্বাস্থ্য কল্যাণ বিয়াম পরিষদ। এই সংগঠনের কাজ ফেইসবুকে আপনারা যারা আমার সাথে জড়িত,তারা সবাই দেখতে পান। সেখানে খুরুশকুল রোডে আমাদের একটা মাঠ আছে, সেখানে আমরা প্রতিদিন সকালে বিয়াম করি।আর এই রমজান মাসে আমরা পুরা এক মাস সাধারণ মানুষের ইফতারের আয়োজন করি। সেখানে রিক্সা ওয়ালা, পথচারী থেকে শুরু করে সাধারণ ১০০ মানুষের জন্য আমাদের আয়োজন থাকে প্রতিদিন।
‎পরে তিনি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আক্তার হোসেন, আরবি প্রভাষক – ফারিরবিল আলিম মাদ্রাসা।