যশোরের শার্শায় র্যাবের অভিযান, ২৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দু মাদক ব্যবসায়ী আটক।
যশোরের শার্শায় র্যাবের অভিযান, ২৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দু মাদক ব্যবসায়ী আটক।
যশোরের শার্শায় র্যাবের অভিযান, ২৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দু মাদক ব্যবসায়ী আটক।
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিল সহ একরামুল (২৪) ও রন্জন বিশ্বাস (৩৯) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা।শনিবার (১৫ মার্চ)দিবাগত রাত ১ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা এলাকা থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটক একরামুল শ্রীকোনা গ্রামের জিন্নাত আলীর ছেলে ও রন্জন বিশ্বাস শীবচন্দ্রপুর গ্রামের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে।রবিবার (১৬ মার্চ) দুপুরে র্যাব- ৬ যশোরের কোম্পানী অধিনায়ক মো: রাসেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার শার্শার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামের হাইবাবু ও শফিকুল ইসলাম এর বসতবাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী একরামুল ও রঞ্জন বিশ্বাসকে আটক করে। পরে বসতবাড়ির বাহিরে আঙ্গিনার পূর্ব দুয়ারি টিনের চৌচালা রান্নাঘরের ভেতর হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৬ বোতল ভারতিয ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৮,৮৮,০০০/- (আট লক্ষ আটাশি হাজার টাকা মাত্র)।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন
Array